Kids’ English

একজন মা–বাবা বা অভিভাবক হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানের মানসিক, সামাজিক ও একাডেমিক বিকাশ নিশ্চিত করা। আজকের সময়ে খেলার মাঠ কমে গেছে, বন্ধুদের সাথে সময় কাটানো কমেছে— কিন্তু স্ক্রিন টাইম বেড়েছে কয়েকগুণ। ফলে অনেক শিশু প্রযুক্তি-নির্ভর হয়ে পড়ছে, যা তাদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও সামাজিক আচরণে প্রভাব ফেলছে। এই বাস্তবতা বিবেচনায় রেখে DEEG BIJOY Smart Education নিয়ে এসেছে বিশেষ Kids’ English Program। এখানে শিশুরা শুধু ইংরেজি শিখবে না— বরং গল্প, গেমস, রোল-প্লে ও অ্যাক্টিভিটি-ভিত্তিক শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রকাশ করতে শিখবে।

আমাদের লক্ষ্য শুধু “ইংরেজি শেখানো” নয় — আত্মবিশ্বাসী, স্মার্ট ও সামাজিকভাবে পরিপক্ব একজন মানুষ গড়ে তোলা।